1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

অতিরিক্ত আইজির পিরোজপুর পুলিশ লাইনের পুরুষ ফোর্সদের ব্যারাক পরিদর্শন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
পিরোজপুর পুলিশ লাইনের পুরুষ ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বিপিএম। এ সময় তিনি ব্যারাকের উন্নয়নকাজ ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পিরোজপুর পুলিশ লাইনের পুরুষ ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বিপিএম। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত এই উচ্চপদস্থ কর্মকর্তা রুটিনমাফিক নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পুলিশ লাইনে পৌঁছে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পিরোজপুর জেলা পুলিশ লাইনে অবস্থিত প্রায় তিন শতাধিক সদস্যের পুরুষ ফোর্স ব্যারাকের রেট্রোফিটিং ও শক্তিশালীকরণ নির্মাণ কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি চলমান কাজের মান, নিরাপত্তা ব্যবস্থা ও ফোর্সদের আবাসিক সুবিধা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের অতিরিক্ত আইজিকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন। উপস্থিত ছিলেন ইন-সার্ভিস কমান্ড্যান্ট পুলিশ সুপার মুনিরা সুলতানা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিটপ্রধানরা।

পরিদর্শন শেষে অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন পিরোজপুরে অনুষ্ঠিত পুলিশের প্রশিক্ষণ কোর্সে যোগ দেন। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

তিনি বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রশিক্ষণ ও উন্নত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত মান আরও বৃদ্ধি পাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট