1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। প্রয়াত এই রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ শহরের ফয়লা সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অনন্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল উন্নয়নের যে ভিত্তি তিনি গড়ে দিয়েছিলেন, তা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক জনপ্রিয় ও সাহসী নেতৃত্বকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলাসহ সারাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট