1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন কর্মসূচি
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন কর্মসূচি

ঝিনাইদহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন বক্তারা।

সোমবার (১৬ মার্চ) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ভোক্তা অধিকারকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে ক্যাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরএর সহকারী পরিচালক নিশাত মেহেরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের মজুদদারি নানা কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।

তারা আরও বলেন, বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অভিযানের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে স্বচ্ছতা ন্যায্যমূল্য নিশ্চিত না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট