1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণ রোডে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকল্প)।

কর্মসূচীতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করে।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক নাসিম উদ্দিন ।

সভাপতি রফিকুল ইসলাম তার বক্তেব্যে বলেন, মেধার কোন বিভাজন হয়না, মেধা সরকারি বা বেসরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেনা। সকল শিশুরই তাদের যোগ্যতা প্রমাণের সমান সুযোগ থাকা উচিত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের এই সুযোগ থেকে বঞ্চিত করা মানে তাদের মেধা বিকাশের পথ রুদ্ধ করে দেওয়া। এটি শিশু মনে এক গভির ক্ষতের সৃষ্টি করবে। এটি দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নের পথেও বাঁধার সৃষ্ঠি করবে।

মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বহী অফিসারের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট