1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। দ্রুত রেললাইন স্থাপন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান তারা।

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল, বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু।

বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। এখনও পর্যন্ত এখানে রেললাইন না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, আর মেডিকেল কলেজ না থাকায় চিকিৎসা সেবায় পিছিয়ে রয়েছে জেলার মানুষ। নবগঙ্গা নদী সংস্কার না হওয়ায় নদীটি ক্রমশ ভরাট হয়ে পড়ছে, যা কৃষি ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান। বক্তারা বলেন, এসব দাবি পূরণ হলে ঝিনাইদহ জেলার যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট