1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
এস আলম গ্রুপের চেয়ারম্যানের সম্পত্তি ক্রোকের আদেশ

ঢাকার এক আদালত আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১৬,৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকার ১,৯৩৬.৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে বেআইনি ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে দেখা গেছে, এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে।

দুদক জানায়, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ স্থানান্তরিত হলে পরবর্তী সময়ে টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের সম্পত্তি জরুরিভিত্তিতে জব্দ করা আবশ্যক।

এই আদেশের মাধ্যমে দেশের মানিলন্ডারিং এবং বেআইনি সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে দুদক আশাবাদ প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট