1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

এআই দিয়ে বানানো ছবি ছড়ানোয় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
অভিনেত্রী সাদিয়া আয়মান এআই দিয়ে বানানো ছবি ও ভিডিও নিয়ে ভক্তদের সতর্ক করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কনটেন্ট ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান।

শোবিজ তারকাদের ছবি ও ভিডিও এখন আর শুধু বাস্তব দৃশ্যেই সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি এসব ভুয়া কনটেন্ট এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন দেশের নারী শিল্পীরা। এই বিষয়ে এবার সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কিছু কিছু ফেসবুক পেজ তার এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে, যা বিভ্রান্তিকর এবং অনৈতিক। তার ভাষায়, “আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”

তিনি আরও লেখেন, “২০২৫ সালেও মানুষ এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না, এটা সবচেয়ে দুঃখজনক।” ভুয়া ছবি ও ভিডিওর নিচে এসে অনেকেই সেগুলো আসল ভেবে মন্তব্য করছেন, যা খুবই হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি।

সাদিয়া তাঁর অনুসারীদের প্রতি অনুরোধ করেন, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।”

তিনি জানান, বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

শোবিজ অঙ্গনে এ ধরনের এআই মিসইউজ এখন মারাত্মক এক সামাজিক সংকট হয়ে উঠছে। সচেতনতার পাশাপাশি আইনগত পদক্ষেপই হতে পারে এর সমাধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট