1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
ঝিকরগাছায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার মামলা

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’-র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে দুই ব্যক্তির নামে আদালতে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদীরা হলেন—গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার বাসিন্দা নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

বাদীর অভিযোগ, গত ১৮ জুলাই রাতে গদখালি ইউনিয়নের বেনেয়ালি এলাকায় ১৩ বছর বয়সী ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তার নির্যাতনের শিকার হন। পরদিন (১৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়। মামলার তথ্যটি সাংবাদিক বাবু তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

এই তথ্য প্রকাশের জেরে অভিযুক্ত মিন্টু ও খাদিজা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। তারা ২৩ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে জেলা প্রশাসকের উদ্দেশ্যে বাবুর বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করে আবেদন দাখিল করেন। এছাড়াও ২২ জুলাই ও ২৩ জুলাই মিন্টু ও তার স্ত্রী পৃথকভাবে সংবাদমাধ্যম ‘ঝিকরগাছা নিউজ ২৪’-এ ভিডিও সাক্ষাৎকার দিয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ছড়ান, যা সাংবাদিক বাবুর সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে।

এ ঘটনায় সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বাদী হয়ে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা করেন। মামলার শুনানি শেষে বিচারক সংশ্লিষ্ট থানাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কবীর সিদ্দিক। তিনি বলেন, “সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা ও সত্য প্রকাশের পথে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট