1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক বিভাগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক বিভাগ
শৈলকুপার আসাননগরে মহাসড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় মহাসড়কের জায়গা দখল করে নির্মিত একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সোমবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেন। তাকে একাধিকবার সতর্ক করার পরও নির্মাণ কাজ বন্ধ না করায় অবশেষে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা ও শৈলকুপা থানার পুলিশ সদস্যরা।

সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বারবার সতর্ক করার পরও কাজ বন্ধ না করায় আমরা বাধ্য হয়েছি অভিযান চালাতে। মহাসড়কের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “সবার প্রতি অনুরোধ, দয়া করে মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না। প্রয়োজনে সড়ক বিভাগের অনুমতি নিন।”

সড়ক বিভাগ জানিয়েছে, মহাসড়কের আশেপাশে অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। জনসাধারণকে সচেতন হতে এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বিভাগটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট