1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে শুরু হতে যাচ্ছে টি-টেন ফরম্যাটের ক্রিকেট লিগ ‘ম্যাক্স সিক্সটি’। বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে মাঠে গড়াবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। এবার এই লিগে মায়ামি ব্লেজ দলের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু খেলাই নয়, দলটির অধিনায়কত্বও করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে মায়ামি ব্লেজ সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে অংশ নেওয়ার পরই তিনি যুক্ত হবেন নতুন দলের সঙ্গে।

সাকিব গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম করেন। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ওই ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন।

তবে পরবর্তী তিন ম্যাচে সাকিবের পারফরম্যান্স কিছুটা ম্লান ছিল। বল হাতে গড়পড়তা পারফরম্যান্স করলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। তারপরও তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে মায়ামি ব্লেজ তাকে দলের অধিনায়ক নির্বাচিত করেছে।

দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ফ্র্যাঞ্চাইজি লিগে পরীক্ষিত হওয়ায়, ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজ দলের জন্য সাকিব হতে পারেন বড় শক্তি। তার নেতৃত্বে দলটি ভালো কিছু করার আশা করছে ভক্তরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট