1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। একই দিনে এক কৃষক চিকিৎসাধীন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় আরও এক কৃষক সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ত্রিলোচনপুর গ্রামের বাসিন্দা ইমরান হোসেন (২৭) সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে বিদ্যুৎ না থাকায় ঘরের বাইরে বের হন। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। হঠাৎ এ ঘটনায় তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পর ভোর রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে বাইরে বের হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। সময়মতো উন্নত চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত বলেও আক্ষেপ করেন তিনি।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরে একই উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের কৃষক ফজলুর রহমান (৬৩) সাপের কামড়ে আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক সজিব কুমার বসু জানান, রোগীর অবস্থা প্রথমে সংকটাপন্ন ছিল। এন্টিভেনম দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। তবে পরিবারের সদস্যরা বন্ড সই দিয়ে অন্যত্র চিকিৎসা নিতে রাজি হন এবং পরে তাকে যশোরে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট