1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ভারতের রাজস্থানের যোধপুরে দ্রুত বিয়ের আশায় কুসংস্কারের Ritual করতে গিয়ে ১৬ দিনের শিশুকে পিষে হত্যা করেছেন চার নারী। ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুর বাবা খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ভারতের রাজস্থানের যোধপুরে কুসংস্কারের ভয়াবহতার শিকার হয়েছে মাত্র ১৬ দিনের একটি শিশু। দ্রুত বিয়ের প্রস্তাব পাওয়ার আশায় চার নারী মিলে শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—একজন নারী শিশুকে কোলে নিয়ে জপ করছেন এবং তার চারপাশে বসে থাকা অন্য নারীরাও একই জপে যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় লোকদেবতা ভেরুকে আহ্বান করছিলেন।

শিশুটির বাবা জানান, তার সন্তানকে যারা হত্যা করেছে, তারা তার শ্যালিকা। তিনি বলেন, “তারা কিছুদিন ধরে বিয়ের অপেক্ষায় ছিল। তারা বিশ্বাস করত, আমার ছেলেকে পদদলিত করলে তাদের দ্রুত বিয়ের প্রস্তাব আসবে।”

তিনি আরও দাবি করেন, “আমি আমার সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনে কুসংস্কার ও ধর্মীয় Ritual-এর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট