1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

কাউখালীতে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। অনুষ্ঠানে ৩২ জন কিশোরীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কাউখালী অফিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কাউখালী উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ না হওয়া স্বপ্নসারথি কিশোরীদের অংশগ্রহণে গ্রাজুয়েশন কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার বিভাস তরফদার, জেলা ব্যবস্থাপক নিত্যানন্দ শীল, জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম, এবং সিনিয়র অফিসার এইচআরডি শেখ শওকত জামিল।

অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন সেলফ অফিসার মিঠুন দত্ত এবং কর্মসূচি সংগঠক নিপা মণ্ডল।

আলোচনা শেষে ৩২ জন কিশোরীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, স্বপ্নসারথি কর্মসূচি তরুণীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। এটি কিশোরীদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্ত ভিত্তি তৈরি করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট