1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি জানান, এই বৈঠকে দেশের আগামী নির্বাচন ও সরকার গঠনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির নির্বাচনী ভাবনা, বিজয়ের পর কী ধরনের রাষ্ট্র গঠন করতে চায় দলটি এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশলসহ মৌলিক রাজনৈতিক পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

তারেক রহমানের দেশে ফেরা, মার্কিন কূটনীতিকদের সঙ্গে সংলাপ এবং নির্বাচনী প্রস্তুতি—সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই বিশ্লেষকরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট