1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভায় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা

সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সদর উপজেলা শাখার চেয়ারম্যান আলমগীর হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি খুরশিদ মোহাম্মদ সালেহ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু। প্রধান আলোচক ছিলেন কাল্ব’র ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব’র ‘গ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম এবং মাগুরা-নড়াইল-ঝিনাইদহ জেলার শাখা ব্যবস্থাপক শাহাজুল হক

সভায় বক্তারা শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সঞ্চয় বৃদ্ধি এবং সমবায় কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে সমবায়ভিত্তিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক সহায়তার মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিগত বছরের আয়-ব্যয় ও হিসাব-নিকাশ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম এবং সমবায় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট