1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না: খুলনা বিভাগীয় কমিশনার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “কোনো অপশক্তি বা পেশিশক্তি যেন নির্বাচন বিঘ্নিত করতে না পারে, সে জন্য খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রণীত আইন, নীতিমালা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি ও বাংলাভিশন টিভির প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীরসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের মানুষ কিছুটা আবেগপ্রবণ হলেও তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে ঝিনাইদহের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট