1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে ভূমিকার জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারে মনোনীত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে ভূমিকার জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারে মনোনীত

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সশস্ত্র সংঘাত বন্ধে ‘ঐতিহাসিক ভূমিকা’ রাখায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টার।

মঙ্গলবার (২৪ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকস জানায়, বাডি কার্টার নোবেল কমিটিকে এক চিঠিতে লিখেছেন, “ট্রাম্পের সাহসী ও সিদ্ধান্তমূলক নেতৃত্ব ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছিল।”

গত ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। ট্রাম্প তখন ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কূটনৈতিক চাপ দিতে থাকেন। কিন্তু ইরান তাতে সাড়া না দিয়ে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এক সপ্তাহ পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বোমারু বিমান দিয়ে হামলা চালায়। ইরান পাল্টা জবাবে কাতারসহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালায়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ২৩ জুন ট্রাম্প ঘোষণা দেন, ১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে, এবং দুই দেশকে শান্তির পথে হাঁটার আহ্বান জানান। এর পরদিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

চিঠিতে কার্টার বলেন, “ট্রাম্প শুধু যুদ্ধ থামাননি, তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধেও কার্যকর পদক্ষেপ নিয়েছেন।” তার মতে, “শান্তির জন্য সাহসী নেতৃত্ব, রাজনৈতিক স্পষ্টতা এবং কৌশলী হস্তক্ষেপ নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা রাখে।”

এর আগেও ট্রাম্পকে পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল, ভারত-পাকিস্তান সংকটে “কূটনৈতিক হস্তক্ষেপ ও নেতৃত্ব” প্রদানের স্বীকৃতিস্বরূপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট