1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নিবার্হী অফিসারের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলার ইউএনও আরিফুল ইসলাম জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতার জন্য দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

খুলনার দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আরিফুল ইসলাম প্রচণ্ড জ্বর ও কাশি জনিত অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ইউএনও আরিফুল ইসলামের সুস্থতা কামনা করে বলেন, তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তার অসুস্থতা আমাদের জন্য উদ্বেগের বিষয়।

বিবৃতিতে আরও যারা ইউএনওর সুস্থতা কামনা করেছেন তাদের মধ্যে ছিলেন—নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমুখ।

দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে যেন সবাই ইউএনও আরিফুল ইসলামের সুস্থতার জন্য প্রার্থনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় তার দায়িত্বে ফিরতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট