1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: সারজিস আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে? খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে, ফাঁসির মঞ্চে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।”

সারজিস আলম বলেন, “আমরা রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে। আমাদের মায়েরা এখনো চোখের জল ফেলছে। আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচার দেখে যেতে পারি। আমাদের একটাই অনুরোধ—আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”

বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সারজিস আলমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হয়, তা এখন দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট