1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হলেন ইশরাক হোসেন, মির্জা আব্বাসের শুভেচ্ছা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হলেন ইশরাক হোসেন, মির্জা আব্বাসের শুভেচ্ছা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণা করায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রোববার (৩০ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইশরাক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) আদালত ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এই রায়ের পর আজ দোয়া নিতে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় যান ইশরাক। এ সময় সেখানে মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং সাবেক কাউন্সিলর মির্জা খোকন উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিলেন। ইশরাক আমার সন্তানের মতো। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ ও অবৈধ দখলের মতো বিষয়গুলোর সমাধানে তিনি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ ভোট কারচুপি করে ইশরাকের জয় ছিনিয়ে নেয়। আদালতের এই রায়ের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।’

ইশরাক হোসেন এখন মেয়র পদ ফিরে পেয়ে ঢাকা দক্ষিণের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর নগরবাসী সিটি করপোরেশনের নতুন কার্যক্রম দেখতে পাবেন বলে আশা করছেন বিএনপি নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট