1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এডভোকেট রেজাউল করিম (মিটুল)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সভার সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব শেখ ইমদাদুল হক মাসুদ এবং জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর অবদান ও তার স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দলের ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট