1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

ইসকন থেকে চিন্ময় কৃষ্ণ দাস বহিষ্কৃত: সংবাদ সম্মেলনে অবস্থান স্পষ্ট করল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ইসকন

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) তাদের সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহিষ্কার করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দেওয়া কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার ইসকন নেবে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ/পদবীসহ ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।’

তিনি আরও জানান, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তার বক্তব্য ও কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত। তাই, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’

সংবাদ সম্মেলনে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী অভিযোগ করেন, ‘দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।’

চারু চন্দ্র দাস আরও বলেন, ‘ভারতের কোনো মন্তব্যের সঙ্গে ইসকন বাংলাদেশ সম্পৃক্ত নয়। আমাদের সংগঠনের মূল আদর্শ শান্তি ও ভক্তির চর্চা। আমরা সব ধরনের অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি।’

সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ইসকনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করা হোক এবং প্রকৃত তথ্য সম্পর্কে সবাইকে সচেতন করা হোক। ইসকন তার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অবিচল থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট