1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

এনডিবির ভ্যাট প্রত্যাহারের দাবিতে নতুনধারার লাল কার্ড প্রদর্শন

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নতুনধারা বাংলাদেশ-এনডিবি ভ্যাট প্রত্যাহারের দাবিতে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, যদি অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করা না হয়, তবে দেশব্যাপী অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি চালানো হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে ও লাল কার্ড মিছিলে এ হুঁশিয়ারি দেয় এনডিবি। সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

নেতৃবৃন্দ সমাবেশে বলেন, “শেখ হাসিনার সরকার জনগণের রক্ত চুষে দেশের শোষণ চালাচ্ছে। আইএফএমের ঋণ চুক্তি মেনে দেশের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। যদি সরকারের পক্ষ থেকে ভ্যাট বাড়ানোর মতো নীতির বাস্তবায়ন অব্যাহত থাকে, তবে জনগণ এর জবাব দেবে এবং সরকার পালানোর পথ খুঁজে পাবে না।”

এসময় তারা আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করা না হলে, জনগণ বুঝে নেবে যে এই সরকার জাতির সাথে প্রতারণা করছে।’’

নতুনধারার নেতৃবৃন্দ আরও জানান, “যদি সরকার জনগণের বিপক্ষে অবস্থান না নেয়, তবে তাদের উচিত দ্রুত ভ্যাট প্রত্যাহার করা, হরতাল নিষিদ্ধ করা, এবং দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা। যদি তা না হয়, তবে শেখ হাসিনার মতো পালানোর প্রস্তুতি নিতে হবে।’’

এনডিবির এই সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট