1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা থাকবে এক বছর দিঘলিয়ায় বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহার: দলীয় কার্যক্রমে ফেরার অনুমতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু খুলনা প্রেসক্লাবে সাংবাদিক লাঞ্ছনা: সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে দিঘলিয়া প্রেসক্লাবের প্রতিবাদ নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে অগ্নিকাণ্ড: নির্মাণাধীন ভবনে আতঙ্ক কাহারোলে শিশুদের মুখে হাসি: ওয়ার্ল্ডভিশনের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন কৃষক কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি : প্রায় ০২ লক্ষ টাকা লোপাট কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কালীগঞ্জে আগুনে পুড়লো দু’টি ট্রাক ২ জন অগ্নিদগ্ধ ১ জনকে যশোরে রেফার্ড

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
কালীগঞ্জে আগুনে পুড়লো দু'টি ট্রাক ২ জন অগ্নিদগ্ধ ১ জনকে যশোরে রেফার্ড
দমকল বাহিনীর সদস্যরা ওয়েলডিং মেশিন থেকে লাগা আগুনে দগ্ধ দুটি ট্রাকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক গ্যারেজের ওয়েলডিং মেশিনের আগুনে দুইটি ট্রাক পুড়ে গেছে। এ সময তানজিল (২০) ও জেহাদ (৪০) নামে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় তানজিল কে যশোরে রেফার্ড করা হয়েছে। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ যশোর সড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সন্নিকটে মল্লিক নগরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশেই দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। দুপুরে ওয়েলডিং করার সময়ে ইলেকট্রিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের তেলের ট্যাংকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আরো একটি ট্রাকে ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় সেখানে কর্মরত উপজেলার ভাতঘরা গ্রামের আফিল উদ্দিনের পুত্র তানজিল ও সিংদহ গ্রামের মোস্তফার ছেলে জেহাদ আগুনে দগ্ধ হয়। আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় আগুনে দগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে বেশ কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। গ্যারেজের ওয়েলডিং মেশিন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত। খবর পেয়েই তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই দুটি ট্রাক পুড়ে গেছে। আগুনে অগ্নিদগ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট