1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা, সাবেক সেনা  সদস্যকে কুপিয়ে জখম

আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
সাবেক সেনা  সদস্যকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখমকরেছে মাদক সেবীরা। গতরবিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় রোববার ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো: মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছাঃ মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান (৫৫) কো আসামি করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন। এসময় আসামীরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় পেছন থেকে তার উপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে আহত করে। আসামীরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড করে বেড়াই। এহিয়ার রহমান তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে  তিনি ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট