1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মোটরসাইকেল চালক হত্যা: ৮ বছর পর রায় শেয়ারবাজারে লুটপাটের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১ জেলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া—চাপের মুখে অর্থনীতি হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রত্যাখ্যান করল জিসিসির ছয় দেশ বজ্রপাতের সময় করণীয়: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ নিহত পর্যটক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ নিহত পর্যটক

ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৫ জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলাকে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে নির্মম ও ভয়াবহ হামলা বলে আখ্যায়িত করেছে স্থানীয় প্রশাসন।

কাশ্মীর পুলিশের একটি শীর্ষ সূত্র জানায়, “এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। আহতের সংখ্যা আরও বেশি হতে পারে, উদ্ধার কার্যক্রম এখনও চলছে।”

হামলার ঘটনাস্থল পহেলগাম—একটি জনপ্রিয় পর্যটন এলাকা, যা শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে।
হামলার সময় সেখানে ঘুরতে এসেছিলেন বিপুলসংখ্যক দেশি ও বিদেশি পর্যটক।

স্থানীয় ট্যুর গাইড ওয়াহিদ বলেন, “আমি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি কয়েকজন মানুষ মাটিতে পড়ে আছেন, দেখে মনে হচ্ছিল তারা মারা গেছেন। আমি কয়েকজন আহতকে ঘোড়ায় করে নিরাপদ জায়গায় নিয়ে যাই।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেন, “এই ঘৃণ্য কাজের জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা হবে। নিরীহ পর্যটকদের ওপর এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এই হামলার পেছনে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তদন্ত চলছে। পুলিশ ও সেনাবাহিনী পুরো অঞ্চল ঘিরে তল্লাশি চালাচ্ছে।

কাশ্মীর উপত্যকায় বর্তমানে উচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। পর্যটকদের ওই অঞ্চল এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট