1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

খুলনার দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির দু চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

খুলনা (দিঘলিয়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
এক ব্যক্তির দু চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
খুলনার দিঘলিয়া উপজেলার  চন্দনিমহল কাটাবন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ পক্ষের  সংঘর্ষে মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) নামে এক ব্যক্তির দু’ চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি দু’ গ্ৰুপের  মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ঐ ঘটনার জের ধরে ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৭ টায় চন্দনিমহল কাঁটাবনে নারদের দোকানের সামনে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। দু’  পক্ষের  সংঘর্ষে দক্ষিণ চন্দনীমহল মালোপাড়া এলাকার ইয়াদ আলী শেখের পুত্র মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) নামে এক ব্যক্তির দু’ চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে খুলনার পুলিশ সুপার এ সার্কেল হাফিজুর রহমান , দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও ওসি তদন্ত টোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন  জানান,  অপরাধীদের গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা এখনো সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট