1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় দিঘলিয়ার হাজীগ্রাম ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও নির্বাচন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ মোসলেম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু।

সম্মেলনে বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার পাশাপাশি আগাম রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, মোঃ গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, মোঃ মোসলেম উদ্দীন, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, ডাঃ হাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন এবং কুদরত-এ-এলাহী ইস্পিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাসেদ কবীর জুয়েল, মোঃ বাদশা গাজী, মোঃ আলম চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মাদ খান, মোঃ সাজ্জাদ, আরিফুল ইসলাম হাসান, হোসেন, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, মোঃ লিটন শেখ, মোঃ খায়রুল মল্লিক, মোহাম্মদ আলী টুটুল, মোঃ হিমেল গাজী, মোঃ এফতেকার সরদার প্রমুখ।

সম্মেলনে সেনহাটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আঃ সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদ সর্দার। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আঃ রশিদ এবং সাধারণ সম্পাদক মোঃ আজাদ সর্দার।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে সেনহাটি ইউনিয়নের রাজনৈতিক মাঠে বিএনপির সক্রিয়তা বাড়বে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট