1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

খুলনা নগরীর সোনাডাঙ্গা থেকে নৌ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
অস্ত্র উদ্ধার প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযানে একটি রিভলবার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানার অন্তর্গত লায়ন্স স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তার পাশে ঝোপের আড়ালে একটি কাগজের বাক্সে রাখা একটি রিভলবার উদ্ধার করে নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট