1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
আগুন-এর-প্রতিকি-ছবি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কারখানাটির গুদামে আগুন লাগে। ম্যাট্রেস কারখানার মালিক মো. পারভেজ মিয়া জানান, হঠাৎ করেই কারখানার গুদামে আগুন ধরে যায়। এতে নিচতলার গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। তিনি বলেন, “কারখানার গুদামে প্রচুর পরিমাণ মালামাল মজুত ছিল। আগুন লাগার পরপরই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।”

ভবনটির মালিক মোহাম্মদ উল্লাহ বলেন, কারখানার নিচতলা পারভেজ মিয়া ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করছিলেন। আগুন লাগার খবর শুনেছেন, তবে বিস্তারিত কিছু জানা নেই।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট