1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, কৌশলগত ভারসাম্যের কথা বললেন শামা ওবায়েদ বিমানের ওভারসিজ অ্যালাউন্সে হুন্ডির অভিযোগ, সাড়ে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে প্রশ্ন মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা যুদ্ধ, আহত অন্তত ৮

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
সিরাজদিখানের বালুচর এলাকায় টেঁটা যুদ্ধের পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ টেঁটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর ইউনিয়নের চর জসিম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহীদ বাউল গ্রুপ, মোক্তার হোসেন গ্রুপ এবং সুরুজ্জামান সরকার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে টেঁটা যুদ্ধ শুরু হয়।

সংঘর্ষে ধারালো টেঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ সূত্র আরও জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ও লতব্দী ইউনিয়ন চরাঞ্চলবেষ্টিত হওয়ায় জমিজমা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সামান্য বিরোধও অনেক সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান ও প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট