1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড মার্কেটের ১০ দোকান পুড়ে ছাই

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড মার্কেটের ১০টি দোকান পুড়ে গেছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কয়েকটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে আগুন লাগার খবর আসে। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতনের ওপর নির্মিত একচালা টিনশেড মার্কেটের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত কাজ শুরু করায় পাশের আরও অনেক দোকান রক্ষা করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আগুনের কারণে সড়কে সৃষ্টি হওয়া যানজটও দ্রুত স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল। বাকি পাঁচটি দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি দোকানে রাখা সিএনজিচালিত অটোরিকশা ছিল। এছাড়া গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজেও আগুনে ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন। আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা বন্ধ দোকানগুলোর তালা কেটে দ্রুত শাটার খুলে ফেলেন। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নিস্তব্ধতায় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট