1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামে গতকাল শুক্রবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তার স্বজনরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূ মাহমুদা আক্তার (৩৯)। তিনি ওই গ্রামের ইমরান নামক এক প্রবাসীর স্ত্রী। তাদের তিনটি সন্তান রয়েছে: ইকরা (৮), মরিয়ম (৬), ও আব্দুল্লাহ (১)। নিহতের স্বামী ইমরান সৌদি আরবে প্রবাসী ছিলেন এবং গত মাসে ছুটিতে বাড়িতে এসেছিলেন। মাহমুদার স্বামী-স্ত্রীর মধ্যে গতকাল সকালে মাছ কাটাসহ বিভিন্ন কারণে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর, স্থানীরা মাহমুদাকে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর মা মর্জিনা বেগম জানান, শুক্রবার সকালে তার মেয়েজামাই তাকে কল দিয়ে রাখেন এবং মাহমুদাকে মারধর করতে থাকেন। সকাল সাড়ে নয়টার দিকে কলের মাধ্যমে তার মেয়ের ওপর নির্যাতনের ঘটনা জানতে পারেন। তার ধারণা, নির্যাতনের সময়ই মাহমুদার মৃত্যু ঘটেছে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “লাশ থানায় রয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে”।

ঘটনাটি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ এবং হত্যার প্রকৃত বিষয় জানা যাবে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট