1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

চাঁদপুরে ড্রেন থেকে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
মতলব-উত্তর-থানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের একটি জমির পানি নিষ্কাশনের ড্রেন থেকে এক অজ্ঞাতপরিচয় (৩৫) নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে রেখে যায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরে পোড়ার দাগ রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত চলছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।

প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ জনসাধারণকে এ বিষয়ে কোনো তথ্য থাকলে থানায় জানানোর অনুরোধ জানিয়েছে।

ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট