1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার

জামালপুর জেলা পুলিশের ডিএসবি বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনে রেঞ্জ ডিআইজি

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
রেঞ্জ ডিআইজি

জামালপুর জেলা পুলিশের ডিএসবি বিশেষ শাখা -২০২৪ এর বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ মহোদয় ডিএসবি(বিশেষ শাখা) জামালপুর পরিদর্শন করেন।

পরিদর্শন উপলক্ষে জামালপুর পুলিশ অফিস প্রাঙ্গণে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় উপস্থিত হলে ডিআইজি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মিলন মাহমুদ-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর মহোদয়; জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর ।

ডিআইজি মহোদয় সরেজমিনে ডিএসবি(বিশেষ শাখার) সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় ডিএসবি(বিশেষ শাখা) জামালপুরের সকল কার্যক্রমের প্রশংসা করেন।

পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ডিএসবি(বিশেষ শাখার) আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে ডিআইজি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়কেঁ জামালপুর পুলিশ অফিস প্রাঙ্গণে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ রাশেদুল হাসান, ডিআইও-১, ডিএসবি(বিশেষ শাখা); জনাব মোঃ শফিকুল ইসলাম,ডিআইও-২,ডিএসবি(বিশেষ শাখা); এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট