1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি: ভারত, বাংলাদেশসহ চার দেশ ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত: পরিকল্পনা উপদেষ্টা মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জের সুবিধা চালু ঝিনাইদহে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাহারোলে বিএনপি প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোকের ছায়া জামালপুরে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে রোগীর চাপ ইরান ও সিরিয়ায় নিহতদের জন্য প্রার্থনা ও শান্তির আহ্বান পোপ চতুর্দশ লিওর একাধিক বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক নয়: হাইকোর্ট কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে সাড়ে ৫০০ মেট্রিক টন ধান-চালের হদিস নেই

ঝিনাইদহে প্রবাসীর জমি দখলের চেষ্টা, বাঁশ কাটার নাটক!

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামে জমি দখলকে কেন্দ্র করে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। মালয়েশিয়া প্রবাসী ছোটন মন্ডলের পরিবারের জমি দখলের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভুমিদস্যু শাহজাহান মন্ডল। কাটা হয়েছে জমির বাঁশ।

ছোটন মন্ডল বলেন, “বাড়ীবাথান মৌজার ২৩ শতক জমি ৫০ বছরের বেশি সময় ধরে আমার পরিবার ভোগদখল করে আসছে। মালয়েশিয়ায় থাকলেও বাবার মৃত্যুর পর থেকে পরিবারের দেখাশোনা আমি করি। কিন্তু শাহজাহান মন্ডল জমি দখলের হুমকি দিয়ে এখন সেটি লিখে দিতে বলছে। প্রতিবাদ করায় আমার জমির বাঁশ কেটে দিয়েছে!”

প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, শাহজাহান এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, “এই ভুমিদস্যু শুধু বাঁশই কাটেনি, আরও কয়েকজনের গাছ-পালা নষ্ট করে জমি দখলের চেষ্টা করেছে। তার নামে আদালতে একাধিক মামলা আছে।”

তবে শাহজাহান মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কেন অন্যের জমি দখল করতে যাব? এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “বাঁশ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাড়ীবাথান গ্রামে জমি দখল ও বাঁশ কাটার এই ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, শাহজাহান অভ্যাসবশতই এমন কাজ করে থাকেন, আবার কেউ বলছেন, হয়তো সত্যিই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

জমি দখলের নাটক ও বাঁশ কাটা নিয়ে বাড়ীবাথানের এই কাহিনী যেন ছোট্ট এক গ্রামীণ উপন্যাস! তবে সত্যতা যাচাইয়ের দায়িত্ব এখন পুলিশের। শেষ পর্যন্ত সত্য উদঘাটন হলে হয়তো প্রবাসী ছোটন মন্ডল কিছুটা হলেও স্বস্তি পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট