1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবডোমেইন ওয়েবসাইট হ্যাক

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত সাবডোমেইন ওয়েবসাইট (ssl.du.ac.bd) হ্যাক হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এই ওয়েবসাইটটি হ্যাক করা হয় বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা।

হ্যাক করার পর ওয়েবসাইটে হ্যাকাররা ইংরেজি ও বাংলায় বার্তা রেখে যায়। ইংরেজিতে লেখা হয়:
“Hacked by System AdminBD. We are Muslim BlackHats and Spy Agents.”

বাংলায় লেখা বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অধ্যাপক আসিফ নজরুলকে উদ্দেশ করে বলা হয়:
“আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ করুন। ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।”

বার্তায় অধ্যাপক আসিফ নজরুলকে একতরফা অবস্থান থেকে বের হয়ে ইসকন ও প্রথম আলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

হ্যাকারদের বার্তা থেকে জানা যায়, এটি কেবল বার্তা প্রচারের জন্য হ্যাক করা হয়েছে, সার্ভারের কোনো ফাইল বা তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি

বার্তার নিচে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, #banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved

ওয়েবসাইটটি হ্যাক হওয়ার খবর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশাকে জানানো হলে তিনি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামালের সঙ্গে যোগাযোগ করেন। তবে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাবডোমেইন ওয়েবসাইট, যা শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়।

ওয়েবসাইট হ্যাক হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই হ্যাকিংয়ের ঘটনাটি ঢাবি প্রশাসনের জন্য একটি গুরুতর সতর্ক সংকেত। একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ার গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মটির সাইবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট