1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রেমঘটিত কারণে জিয়ানগরে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
প্রেমঘটিত কারণে জিয়ানগরে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পিরোজপুরের জিয়ানগরে প্রেম সংক্রান্ত ঘটনায় নাদিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জিয়ানগর উপজেলার ২ নং বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (০৭ মার্চ) সকাল ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নাদিম পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। ওই তরুণ স্থানীয় একটি  মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত নাদিম বোনের বাড়িতে পুরোপুরি সুস্থভাবেই বেড়াতে আসে। সে খুব ভদ্র স্বভাবের ছিল। তা ছাড়া ছেলেটি শারীরিক ভাবেও পুরাপুরি সুস্থ দেখেছি। তার দুলাভাই দেলোয়ার মীর শুক্রবার ভোর রাতে সেহেরী খেয়ে ভোররাত ৫ টার দিকে স্থানীয় একটি ইটের ভাটায় কাজের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঘরের পাশে একটি বাকা গাছের সাথে ওড়না পেচানো অবস্থায় মাটিতে হাটু গেরে ঝুলানো অবস্থায় ছেলেটিকে দেখতে পান।
স্থানীয় বাসিন্দা ঔষধ ব্যবসায়ী মো: রাসেল হোসেন জানান, শুনেছি বাড়ির পাশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রাতে ও ওই মেয়েটির সাথে মোবাইল ফোনে কথা বলেছে নাদিম। বোঝা যাচ্ছে না, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বালিপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রিয়াজ বয়াতী জানান, ওই ছেলে এবং স্থানীয় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে আমি গ্রাম্য সালিসি করেছি। বিবাহের জন্য তাদের ০২পরিবারের সম্মতি ছিল। তবে ছেলে- মেয়ে উভয়ের বিবাহের বয়স না হওয়ায় বিবাহ দিতে পারিনি।  ছেলেটি  মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ জানা নেই।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর আসল রহস্য মর্গের রিপোর্ট পেলে জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট