1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাল্য বিবাহ বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান বকশীগঞ্জ ইউএনও!

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
বাল্য বিবাহ বন্ধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ চান বকশীগঞ্জ ইউএনও!

বাল্য ও শিশু বিবাহ রোধ করতে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালা প্রতিরোধ কমিটির মাসিক সভার আলোচনায় তিনি এই কথা বলেন।

ওই সভায় তিনি আরো বলেন, বাল্য বিবাহ রোধ করতে হলে কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিবাহ নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিবাহ বলে দাবি করা হয় সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণা শিকার হতে হয়।

এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহ বন্ধ করা নিয়ে বিস্তর আলোচনা করেন। তাঁরা বাল্য বিবাহের জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

আলোচনা সভায় ইউএনও মো. মাসুদ রানা বলেন, কোর্ট ম্যারেজ বিবাহের জন্য কোন বৈধ পন্থা নয় তা সকলকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিবাহ সম্পন্ন করা এক জিনিষ নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিবাহ বলা বন্ধ করতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশীদারিত্ব দরকার বলে মনে করেন।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট