1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

বিএনপি কখনো ‘আগে নির্বাচন, পরে সংস্কার’ বলেনি: মির্জা ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি কখনো ‘আগে নির্বাচন, পরে সংস্কার’—এমন কথা বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি বলেছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন, তা করতে হবে। কারণ, এই সংস্কারের প্রথম দাবি তুলেছিল বিএনপি।”

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। আবার কেউ কেউ বলছেন, বিএনপি সংস্কার চায় না, কেবল নির্বাচন চায়। যা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও বলেন, “এ ধরনের অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে ভুল ধারণা তৈরি করা হচ্ছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে সম্মান করি। যারা সংস্কারের পক্ষে এসেছেন, তাদের শ্রদ্ধা করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপি সেটাকে সমর্থন করবে না।”

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম ব্যবস্থা। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় এসে স্বৈরাচারী আচরণ করে, তাহলে জনগণই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটাই ঘটছে।”

মতবিনিময় সভায় বিএনপির জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট