1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা

বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে বিশেষ ট্রেন সার্ভিস চালু

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে আজ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এই নামাজে অংশ নিতে মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে একজোড়া জুমা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ‘জুমা স্পেশাল’ নামে একজোড়া ট্রেন চালানো হবে।

  • জুমা স্পেশাল-১: ঢাকা থেকে সকাল ৯:৩০ টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০:১৫ মিনিটে।
  • জুমা স্পেশাল-২: বিকেল ৩:০০ টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩:৪৫ মিনিটে।

আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত উপলক্ষে ৯টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

ঢাকা থেকে টঙ্গী:

  • ঢাকা-টঙ্গী স্পেশাল-১: ভোর ৪:৪৫ মিনিটে।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-২: ভোর ৫:০০ টায়।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-৩: ভোর ৫:২৫ মিনিটে।
  • ঢাকা-টঙ্গী স্পেশাল-৪: ভোর ৫:৫০ মিনিটে।

টঙ্গী থেকে ঢাকা:

  • টঙ্গী-ঢাকা স্পেশাল-১: সকাল ৮:২০ মিনিটে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-২: সকাল ৮:৩৫ মিনিটে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-৩: সকাল ৯:৪২ মিনিটে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-৪: সকাল ১০:৪০ মিনিটে।
  • টঙ্গী-ঢাকা স্পেশাল-৫: সকাল ১১:০৭ মিনিটে।

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসল্লির সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট