1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত ও গেজেট প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা

ব্যাটারিচালিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। সংগ্রাম পরিষদের নেতারা নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।

নীতিমালা-২০২৪-এর গেজেট দ্রুত প্রকাশ। ইজিবাইক, ব্যাটারি রিকশা ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন। চালকদের লাইসেন্স প্রদান। রুট পারমিট অনুমোদন। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা।

নেতারা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য সংগ্রাম পরিষদ কাজ শুরু করে। ২০২১ সালে চূড়ান্ত করা নীতিমালা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নেয়নি।

সংগ্রাম পরিষদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট