1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

মুন্সীগঞ্জে আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জে আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

মুন্সীগঞ্জে অসহায়, দুঃস্থ এবং শীতার্ত মানুষের সহায়তায় ৪০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো হস্তান্তর করা হয়।

আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার অপু নারায়ন দাশ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক। এছাড়াও আশা’র সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মতিউল ইসলাম, এসই মোঃ হাসান ফয়সাল, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন, এবং ইদ্রাকপুর ব্রাঞ্চের বিএম মোঃ আরমান হোসেন শেখসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত কম্বলগুলোর জন্য ‘আশা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এগুলো প্রকৃত দুঃস্থ ও শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের দুর্ভোগ কমবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট