1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
সিমান্তে-বি-এস-এফ-এর-গুলি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তিনি ভারতের দিনহাটা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের কুটিপাড় সীমান্তের ৯২৫/২নং পিলার এলাকায় ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, হেলাল মাঝে মাঝে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যেতেন এবং কিছুদিন কাজ করে দেশে ফিরে আসতেন। শুক্রবার রাতে ঘনকুয়াশার মধ্যে দেশে ফেরার সময় বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে তিনি আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রমতে, হেলালসহ কয়েকজন রাখাল অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু আনার চেষ্টা করছিলেন। ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন হেলাল এবং বিএসএফের হাতে আটক হন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, “ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে শুনেছি। তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।” বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, “সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আহত ব্যক্তিকে ফেরত দেওয়ার জন্যও বিএসএফকে বলা হয়েছে।”

সীমান্তে বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট