1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

শ্রুতিকটু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। গত ২৪ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যা ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রুতিকটু শব্দসহ বিভিন্ন বিদ্যালয়ের নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত দুটি বিদ্যালয়ের পূর্বের নাম এবং নতুন নাম নিম্নরূপ, আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা, নতুন নাম: লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা, শেখ কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা, নতুন নাম: আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সরকারি সূত্রে জানা যায়, কুকুরমারা, শিয়ালমারী প্রভৃতি শ্রুতিকটু শব্দসম্বলিত আরও ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে।

নতুন নামকরণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট