1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান দেশে প্রবেশ করছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’

সোনালী ব্যাংক: নতুন বছরে আস্থা ও সেবার মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
সোনালী ব্যাংকে

নতুন বছরে রপ্তানিমুখী এসএমই খাতে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায় রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়।

২০২৪ সালে সোনালী ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। শেষ পর্যন্ত ওই বছরে নিট মুনাফা দাঁড়ায় ৬৫১ কোটি টাকায়।

২০২৪ সালে ব্যাংকটির আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি। যদিও ঋণ কমে ১ হাজার ৬২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, তবে প্রকৃত ঋণ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

২০২৪ সালে সোনালী ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল ১ হাজার ৪২৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৯৪৯ কোটি টাকা বেশি। তবে খেলাপি ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

সোনালী ব্যাংকের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান হল-মার্ক গ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি সভায় তুলে ধরা হয়। জানা যায়, গ্রুপটির আরও ১৬৭ একর জমি সংযুক্ত করা হয়েছে।

বেক্সিমকো গ্রুপের পাওনা সম্পর্কেও আলোচনা হয়। গ্রুপটির প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ঋণের মধ্যে শাইনপুকুর সিরামিক ছাড়া অন্য সব প্রতিষ্ঠান খেলাপি হয়ে পড়েছে। শাইনপুকুর সিরামিক নিয়মিত রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠানটি ভালো করছে।

সোনালী ব্যাংক আধুনিক সেবা চালু করেছে, যার মধ্যে রয়েছে সোনালী ই-ওয়ালেট, আই-ব্যাংকিং এবং অনলাইন ইসলামী ব্যাংকিং। এসব সেবার মাধ্যমে গ্রাহকেরা তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাচ্ছেন।

মতবিনিময় সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, প্রধান আর্থিক কর্মকর্তা ইকবাল হোসেনসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক নতুন বছরে আধুনিক সেবা, আস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট