1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইলিশের নামে ফাঁদ! অনলাইনে ইলিশ বেচার নামে প্রতারণা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ ধরা, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

 বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফেসবুকে আকর্ষণীয় অফারে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনা ঘটেছে পাবনায়। গত চার দিনে জেলার অন্তত ১১ জন ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। প্রতারক চক্রটি ‘চাঁদপুর ইলিশ’ ব্র্যান্ড ব্যবহার করে অনলাইনে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

পাবনা শহরের কালাচাঁদপাড়ার বাসিন্দা ফজলুর রহমান জানান, ফেসবুকে ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামের একটি পেজ থেকে আকর্ষণীয় অফার দেখে তিনি ১১ এপ্রিল অর্ডার করেন। ৩ হাজার ৫০০ টাকায় চারটি বড় ইলিশ ও ১ হাজার টাকায় ১ কেজি ইলিশ ডিমের অর্ডার দেন। অর্ডার নিশ্চিত করতে ৫৫০ টাকা অগ্রিম পাঠাতে বলা হয়। পরদিন ফোনে জানানো হয়, মাছ পেতে হলে আরও ৩ হাজার ৯৪৯ টাকা পাঠাতে হবে। পুরো টাকা পরিশোধের পর থেকেই নম্বর বন্ধ!

একইভাবে, কাচারীপাড়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মীর্জা আজাদ এবং জোড়বাংলা সড়কের গৃহিণী মাহবুবা কাজলসহ অন্তত ১১ জন ভুক্তভোগী এই প্রতারকদের শিকার হয়েছেন। চার দিনে প্রতারকদের পকেটে গেছে প্রায় ৯৭ হাজার টাকা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারকরা বিভিন্ন ফেসবুক পেজ খুলে অভিনব কৌশলে ফাঁদ পাতছে। উল্লেখযোগ্য পেজগুলোর মধ্যে রয়েছে:
চাঁদপুর ইলিশ বাজার, ইলিশের বাড়ী চাঁদপুর, পদ্মার ইলিশের বাজার, চাঁদপুরের টাটকা ইলিশ, হাফিজুল গনি ফিশিং হাউস, ইলিশ ঘাট চাঁদপুর, জামানের মাছের আড়ত, মাছের বাজার ইত্যাদি।

চাঁদপুরের স্থানীয় সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, “চাঁদপুরে ইলিশের বর্তমান বাজারদর ২ হাজার টাকার নিচে নয়। কেউ যদি বলে এক কেজির বেশি ইলিশ ৭০০ টাকায় দিচ্ছে, সেটা অবশ্যই প্রতারণা।”

এ বিষয়ে পাবনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, “ফেসবুকে এমন অফারে কেউ যেন প্রলুব্ধ না হয়।”

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণা। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।”

পহেলা বৈশাখ বা যেকোনো উৎসবকে ঘিরে অনলাইন প্রতারণার প্রবণতা বাড়ছে। তাই গ্রাহকদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন না করতে। মনে রাখুন, অফার যতই লোভনীয় হোক, অযৌক্তিক দাম মানেই হতে পারে বড় প্রতারণার ফাঁদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট