1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল গাজার তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
গাজার তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল
গাজায় একমাত্র ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতালটি গুঁড়িয়ে দিলো ইসরায়েল ।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় শুক্রবার (২১ মার্চ) ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে। হাসপাতালটি গাজায় ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত ছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই সেখানে হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা।

হাসপাতালে হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী গতকাল বুলডোজার দিয়ে গাজার আবাসিক ভবন ও কৃষিজমি ধ্বংস করেছে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

অন্যদিকে, গাজার একটি অংশ দখল নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তারা গাজার একটি অংশ দখল করে নেবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হামাস যত বেশি সময় নেবে, আমরা তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেব।”

এদিকে, নেতানিয়াহুর বাহিনী গতকালও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট