1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

একসাথে ১৯০টি পদের দায়িত্ব সামলাচ্ছেন কাহারোল ইউএনও আমিনুল ইসলাম!

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
দিনাজপুরের কাহারোল ইউএনও মোঃ আমিনুল ইসলাম
দিনাজপুরের কাহারোল ইউএনও মোঃ আমিনুল ইসলাম

  দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম একসঙ্গে প্রায় ১৯০টি পদের দায়িত্ব সামলাচ্ছেন। বিশাল কর্মভার থাকা সত্ত্বেও তিনি নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাভাবিক দায়িত্বের পাশাপাশি তিনি সরকারের দেওয়া অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ৭টি কলেজের সভাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। পাশাপাশি, ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি, যা উপজেলা শিক্ষা কমিটির সভাপতির দায়িত্বের অংশ।

কাহারোল উপজেলায় উপজেলা চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্থানীয় সভাপতির পদ শূন্য থাকায় সব দায়িত্ব ইউএনওর কাঁধে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়। ফলে, ৪০-৪৫টি কমিটির সভাপতির দায়িত্বের পরিবর্তে বর্তমানে ইউএনও আমিনুল ইসলামকে অন্তত ১৯০টি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে।

তিনি আইন শৃঙ্খলা কমিটি, শিক্ষা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাট-বাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান, মাতৃত্বভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, সরকারি দপ্তরগুলোর কমিটি এবং বিভিন্ন দিবস উদযাপনের দায়িত্বও পালন করছেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী জানান, আগে প্রতিদিন শত শত মানুষ তাদের কাছে সেবা নিতে আসতেন। এখন উপজেলা চেয়ারম্যান না থাকায় সব কাজের চাপ ইউএনওর উপর পড়েছে। এত দায়িত্ব একা সামলানো কঠিন হলেও তিনি অবিশ্বাস্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “এতগুলো দায়িত্ব একা পালন করা কঠিন হলেও নাগরিক সেবা নিশ্চিত করতেই হবে। অতিরিক্ত সময় দিয়ে হলেও জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।” তিনি আরও জানান, অফিসের কর্মীদের নিয়ে অতিরিক্ত সময় কাজ করে যাচ্ছেন, যাতে উপজেলা পরিষদে আসা মানুষের কোনো হয়রানির শিকার না হতে হয়।

এই বিরল নিষ্ঠা ও পরিশ্রমের কারণে ইউএনও আমিনুল ইসলাম ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট