1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ, রাষ্ট্রীয় কোষাগারে জমা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
এলজিইডি প্রকৌশলীর গাড়ি থেকে ৩৭ লাখ টাকা জব্দ

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের গাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এই নির্দেশ দেন। সিংড়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ এ বিষয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক বিষয়টি পর্যালোচনা করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেটকার নাটোরের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে আটকে দেওয়া হয়।

তল্লাশির সময় গাড়ির পেছনে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। এলজিইডি প্রকৌশলী ছাবিউল ইসলাম এই টাকা জমি বিক্রির বলে দাবি করলেও তিনি কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেননি। ফলে পুলিশ টাকা, গাড়ি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেফাজতে নেয়।

পরে শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের জন্য যে কোনো সময় হাজির থাকার শর্তে প্রকৌশলী ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। তবে এখনো প্রকৌশলীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের হয়নি।

স্থানীয়দের দাবি, প্রকৌশলীর গাড়ি থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট